বর্ণিত উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি লঙ্ঘিত হয়েছে। একজন মাত্র নির্বাহী কর্তৃক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করার নীতিকে আদেশের ঐক্য নীতি বলে। আদেশের ঐক্য নীতিতে একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। অর্থাৎ প্রত্যেক কর্মী একজন মাত্র নির্বাহির অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে। ভুলত্রুটি হলে তার নিকট জবাব দিয়ে করবে। উদ্দীপকে .মি. বশির একটি প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে বিক্রয় কর্মকর্তা। প্রতিষ্ঠানে তার ওপরে আঞ্চলিক কর্মকর্তা ও আঞ্চলিক কর্মকর্তার উপরে বিক্রয় ব্যবস্থাপক কর্মরত।আঞ্চলিক কর্মকর্তা ও বিক্রয় ব্যবস্থাপক দুজনে মি. বশিরের থেকে সাপ্তাহিক বিক্রয়ের পরিমাণ জানতে চান। জানাতে তেমন সমস্যা নেই। কিন্তু দুইজন দুই ধরনের পরামর্শ দিলে তিনি দ্বিধায় পড়েন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের কার্যক্রম আদেশের ঐক্য নীতির পরিপন্থী। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবস্থাপনায় আদেশের ঐক্যনীতি লঙ্ঘিত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
বর্ণিত উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর