মি. আসাদ ব্যবস্থাপক হিসেবে মধ্যস্তরের দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ,পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায়ে কাজ করে তাকে মধ্যস্থ স্তরের ব্যবস্থাপনা বলে।মধ্য স্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ ব্যবস্থাপনা গঠিত হয়। যেমন- উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। উদ্দীপকে মি. নাহিদ এবং মি. আসাদ একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দুজনের সঠিক দায়িত্ব পালন এবং কর্ম সম্পাদনের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। মি. নাহিদ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ করেন। এছাড়াও তিনি পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পৃক্ত। অন্যদিকে মি. আসাদ পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ ক্ষেত্রে আসাদ পরিচালনা পর্ষদ এবং তত্ত্বাবধায়কের মধ্যে অবস্থিত যা মধ্যস্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, আসাদ ব্যবস্থাপক হিসেবে মধ্যস্থ স্তরের দায়িত্ব পালন করছেন।