মি. নাহিদ ও মি. আসাদের ব্যবস্থাপকীয় দক্ষতার সংমিশ্রণের কারণে উল্লেখিত প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাচ্ছে"- তুমি কি এ বিষয়ে একমত? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: নাহিদ উচ্চস্তরের কর্মকর্তা এবং আসাদ মধ্যস্তরের কর্মকর্তা। উভয়ের ব্যবস্থাপকীয় দক্ষতার কারণে উদ্দীপকে প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে যাচ্ছে। ব্যবস্থাপনার যে অংশের প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলী সম্পাদন করা হয় তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। অন্যদিকে প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে গৃহীত লক্ষ,পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনা যে পর্যায়ে কাজ করে তাদের মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। উদ্দীপকে মি. নাহিদ এবং মি. আসাদ একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দুজনের সঠিক দায়িত্ব পালন এবং কর্ম সম্পাদনের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। মি. নাহিদ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ করেন। এছাড়াও তিনি পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পৃক্ত। অন্যদিকে মি. আসাদ পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। উভয়ের সমন্বিত প্রয়াস ও নৈপুন্য নিয়ে প্রতিষ্ঠানের সুনাম ও সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক গণপ্রশাসনের নীতি ও পরিকল্পনা প্রণয়ন করেন। আর মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ ওই নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের ব্যবস্থা কাজে লাগান। তিনি দক্ষতার সাথে নিম্ন স্তরের কাজ তত্ত্বাবধান করেন, ভুলত্রুটি হলে তার শুধরে দেন। ফলে উভয়ের কর্ম প্রতিষ্টায় প্রতিষ্ঠানে এগিয়ে যাচ্ছে। তাই আমি মনে করি নাহিদ এবং আসাদের ব্যবস্থাপকীয় দক্ষতার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে যাচ্ছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. নাহিদ ও মি. আসাদের ব্যবস্থাপকীয় দক্ষতার সংমিশ্রণের কারণে উল্লে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর