মি. ওয়াসিফ ইকবাল মেশিন চালকদের জন্য যে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিকতা দেখাও।
উত্তর: মি. ওয়াসিফ ইকবাল কর্তৃক মেশিন চালানোর জন্য যে প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা যৌক্তিক। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদের হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ দান বলে।প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনের সক্ষম করে তোলে। উদ্দীপকে মি. ইকবাল একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাজারজাতকরণ কৌশল নির্ধারণের সাথে সম্পৃক্ত। তিনি কারখানার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনটি অত্যাধুনিক মেশিন স্থাপন করেন। পুরাতন মেশিন চালকেরা নতুন মেশিন চালানোতে পারদর্শী নয়। তাই মেশিন চালকদের দক্ষতা বৃদ্ধির জন্য তিনি একটি বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলে। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মের যোগ্যতা ও দক্ষতার বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। তাই বলা যায়, ওয়াসিফ ইকবাল কর্তৃক মেশিন চালকদের জন্য গৃহীত প্রশিক্ষণ ব্যবস্থাটি সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. ওয়াসিফ ইকবাল মেশিন চালকদের জন্য যে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর