উদ্দীপকে বর্ণিত মি. ওয়াসিফ ইকবাল ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি.ওয়াসিফ ইকবাল ব্যবস্থাপনার উচ্চ স্তরের দায়িত্ব পালন করেন। ব্যবস্থাপনার যে অংশের প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিভিত্তিক কার্যাবলীর সম্পাদন করা হয় তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপক বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রবৃত্তি ব্যক্তিবর্গ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকের মি. ওয়াসিফ ইকবাল একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাজারজাতকরণ কৌশল নির্ধারণের সাথে সম্পৃক্ত।সে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ ও নীতিমালা প্রণয়ন এবং পরিকল্পনা গ্রহণ করেন, যা ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ওয়াসিফ ইকবাল উচ্চ স্তরের কর্মকর্তা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. ওয়াসিফ ইকবাল ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর