"নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ সঠিকভাবে অনুসৃত হওয়ায় কোম্পানিটি সফলকাম হয়েছে" - তুমি কি এ বিষয়ে একমত? মতামত দাও।
উত্তর: নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় পদক্ষেপসমূহ সঠিকভাবে অনুসৃত হওয়ায় কোম্পানিটি সফলকাম হয়েছে। নিয়ন্ত্রণ হলো পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে সংশোধনের নিমিত্ত গৃহীত সকল ব্যবস্থা বিশেষ। একটা প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়া যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। উদ্দীপকে সুমাইয়া সু লি.একটি নামকরা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। ভালো মানের জুতা উৎপাদনের জন্য বাজারে তাদের যথেষ্ট সুনাম রয়েছে। বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে কোম্পানি উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছেন। এজন্য কোম্পানি উৎপাদকের লক্ষ্যমাত্রা বাড়িয়ে বছরে ৫ লক্ষ একক ধার্য করে। কিন্তু ছয় মাস পর কর্তৃপক্ষ দেখে যে, মাত্র ৩ লক্ষ একক জুতা বিক্রি হয়েছে। তাই এ পরিস্থিতিতে কোম্পানি তাদের উৎপাদন কার্যক্রম মূল্যায়ন ত্রুটিবিচ্যুতে সংশোধনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর ফলে কোম্পানিটির সফলকাম হয়।নিয়ন্ত্রণ প্রক্রিয়া আদর্শ মান নির্ধারণ, কার্যফল পরিমাপ, আদর্শ মানের সাথে সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ প্রভৃতি পদক্ষেপ বা ধাপ রয়েছে। যুক্ত ধাপগুলো বিবেচনায় নিয়ে একটি প্রতিষ্ঠান তার কার্য সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। কারণ আদর্শ মনের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা হয় আর সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কাজের ত্রুটির ভিতর নির্ণয়পূর্বক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে। উদ্দীপকে প্রতিষ্ঠানটি তাই এ ধাপগুলো বিবেচনা করে তাদের লক্ষ্য অর্জনের সক্ষম হয়েছে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ সঠিকভাবে অনুসৃত হওয়ায় কোম্পান…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর