মি. মাহাবুব সুবহানের কর্মী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ যুক্তিযুক্ত হবে।
প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎস কে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়।যেমন: চাকরির সন্ধানী,শিক্ষা প্রতিষ্ঠান, চাকরির বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ও বিজ্ঞাপন ইত্যাদি।
উদ্দীপকে মি. মাহবুব সুবহান"এবি" ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যাংকের যাবতীয় কার্য অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে পরিচালনা করেন। সম্প্রীতি তিনি কিছু সংখ্যক কর্মীর শূন্য পদ পূরণের প্রয়োজনীয়তা অনুভব করেন। এ উদ্দেশ্যে তিনি কর্মী সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করে কর্মী নির্বাচনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে তিনি যোগ্য ও দক্ষ কর্মী নির্বাচনের জন্য ব্যাংকের প্রচলিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেন।
কর্মী সংগ্রহের দুটি উৎসের মধ্যে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম। কারণ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে কর্মীরা মালিকের প্রতি আনুগত্য থাকে এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য থাকে। সংগ্রহ করলে যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী সংগ্রহ করা যায়। এর ফলে প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্য মাত্রায় পৌঁছাতে পারে।
তাই আমি মনে করি, মি. মাহাবুব সুবহানের কর্মী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করার যুক্তিযুক্ত হবে।