নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যের তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাপনাকেই নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কার্যক্রমের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ ধাপ। এটি প্রতিষ্ঠান পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থাপনার প্রক্রিয়ায় যে কার্যক্রম গুলো শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। কারণ নিয়ন্ত্রণ কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা ও অসুবিধার যে বাস্তব চিত্র ফুটে ওঠে তার ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে পরিকল্পনা গ্রহণ করে নতুন উদ্যমে উদ্দেশ্য অর্জনে প্রয়াস চালানো হয়। অর্থাৎ কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে গণ্য হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় কেন? …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর