উদ্দীপকে বর্ণিত মি. মারুফের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মারুফের গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা রয়েছে। কোন কার্যসম্পাদনের জন্য একাধিক কর্মপন্থার মধ্য হতে সর্বোত্তম কর্মপন্থটি বেছে নেওয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে। সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক কার্যক্রম। এটি এক ধরনের পরিকল্পনা। প্রত্যেক ব্যবসায়ের প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের জন্য ব্যবস্থাপককে নানাবিধ বিষয় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। উদ্দীপকে মি. মারুফ গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবত সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল। তিনি এক্ষেত্রে বেশ পারদর্শিতা অর্জন করেন। তার বসবাসরত এলাকায় এ ধরনের ফ্যাক্টরি না থাকায় তিনি এটিকে লাভজনক ব্যবসায় বলে মনে করলেন। তিনি নিজের সঞ্চিত অর্থ এবং ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করলেন। তিনি প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দেন। তাছাড়া এক্ষেত্রে তিনি মিতব্যায়িতার নীতি অবলম্বন করেন। ফলে অল্প দিনের মধ্যে তার প্রতিষ্ঠান লাভজনক হয়ে ওঠে। মারুফ একটি গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন। উক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নিজেই একটি গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলেন।তার দূরদর্শিতা গুণের কারণে কিছুদিনের মধ্যে তার ফ্যাক্টরিতে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। এতে এক দিকে যেমন তার আয় বৃদ্ধি পেয়েছে অন্যদিকে দেশের বেকার সমস্যার সমাধান হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মারুফের গার্মেন্টস ফ্যাক্টরি সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা রয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. মারুফের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর