মি. মারুফের কার্যক্রম ব্যবস্থাপনার কোন কাজের বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: মারুফের কার্যক্রমের মধ্যে ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের বৈশিষ্ট্য বিদ্যমান। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহন কে পরিকল্পনা বলে। পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মকর্তার একটি মানসিক প্রতিচ্ছবি। কি করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। অভিজ্ঞতা ও বর্তমান পারিপার্শ্বিক অবস্থা এবং দৃশ্যমান সম্ভাব্য ও গতিধারার উপর ভিত্তি করে পরিকল্পনা প্রণয়ন করা হয়। উদ্দীপকে মি. মারুফ গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবত সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল। তিনি এক্ষেত্রে বেশ পারদর্শিতা অর্জন করেন। তার বসবাসরত এলাকায় এ ধরনের ফ্যাক্টরি না থাকায় তিনি এটিকে লাভজনক ব্যবসায় বলে মনে করলেন। তিনি নিজের সঞ্চিত অর্থ এবং ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করলেন। তিনি প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দেন।উদ্দীপকে মারুফের কাজগুলো ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মারুফের কাজ ব্যবস্থাপনার পরিকল্পনার কাজ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. মারুফের কার্যক্রম ব্যবস্থাপনার কোন কাজের বৈশিষ্ট্য বিদ্যমান? ব্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর