"উদ্দীপকে ব্যবহৃত সংগঠন কাঠামো বর্ণিত প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে সহজতর হবে"- মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ব্যবহৃত কার্যভিত্তিক সংগঠন কাঠামোটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে সহজতর হবে বলে আমি মনে করি। যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্নভাবে ভাগ করে এক এক বিভাগে কর্তৃত্ব ভার এক এক জন বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। সংগঠনে এই রূপ একপ্রকার সংগঠন যেখানে শিল্প প্রতিষ্ঠানের কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নির্বাহীদের মধ্যে অর্পণ করা হয়। এটা নির্বাহীদের কর্মভারগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। উদ্দীপকে মি. আনোয়ার "মেসার্স জুয়েল ট্রেডার্স" এরা স্বত্বাধিকারী।তিনি তার প্রতিষ্ঠানে একজন প্রশাসকও বটে। তাই সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য তিনি জনবল নিয়োগসহ পরিচালক ও ব্যবস্থাপক নিয়োগ করলেন।কাজের সুবিধার্থে তিনি প্রতিষ্ঠানের ক্রয়, বিক্রয় এবং উৎপাদন বিভাগ গুলোকে আলাদাভাবে ভাগ করলেন এবং প্রত্যেক বিভাগের জন্য বিভাগীয় প্রধান নির্বাচন করে দিলেন। এভাবে প্রতিষ্ঠানটিতে তিনি একটি সংগঠন কাঠামো করলেন। উদ্দীপকের সংগঠনটিতে ব্যবহৃত সংগঠন কাঠামোটি হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজ বিভাগের সিদ্ধান্ত নিজে নিতে পারেন এবং অন্যের কাছে দারস্থ হতে হয় না। এছাড়াও এই সংগঠনের কাজ ভাগ করা হয় বলে প্রত্যেক বিভাগীয় প্রধান দের কাজ করা সহজ হয়। ফলে তার পক্ষে সহজে বিভাগ পরিচালনা করা সহজ। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবহৃত কার্যভিত্তিক সংগঠন কাঠামোটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে সহজ হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"উদ্দীপকে ব্যবহৃত সংগঠন কাঠামো বর্ণিত প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর