মি. আনোয়ার তার প্রতিষ্ঠান কে কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. আনোয়ার তার প্রতিষ্ঠানটিতে কার্যভিত্তিক সংগঠন কাঠামো ব্যবহার করেছেন। যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্ব ভার এক এক বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। এরূপ সংগঠন এমন একপ্রকার সংগঠন যেখানে কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সরাসরি বিশেষজ্ঞদের হাতে অর্পণ করা হয়। বিশেষজ্ঞ অফিসার গন নিজ নিজ ক্ষেত্রে নির্বাহী অফিসারসুলভ কর্তৃত্ব পেয়ে থাকে। উদ্দীপকে মি. আনোয়ার "মেসার্স জুয়েল ট্রেডার্স" এর স্বত্বাধিকারী।তিনি তার প্রতিষ্ঠানে একজন প্রশাসকও বটে। তাই সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য তিনি জনবল নিয়োগসহ পরিচালক ও ব্যবস্থাপক নিয়োগ করলেন। কাজের সুবিধার্থে তিনি প্রতিষ্ঠানের ক্রয়, বিক্রয় এবং উৎপাদন বিভাগ গুলোকে আলাদাভাবে ভাগ করলেন এবং প্রত্যেক বিভাগের জন্য বিভাগীয় প্রধান নির্বাচন করে দিলেন। উক্ত প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি কার্যভিত্তিক সংগঠনের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, আনোয়ার তার প্রতিষ্ঠানটিতে কার্যভিত্তিক সংগঠন কাঠামোর ব্যবহার করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. আনোয়ার তার প্রতিষ্ঠান কে কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করেছেন…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর