উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের জন্য কর্মী নির্বাচনের ক্ষেত্রে কি পদক্ষেপ গৃহীত হতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের জন্য কর্মী নির্বাচনের যোগ্যতা পরীক্ষা পদ্ধতিতে গৃহীত হতে পারে। সংগৃহীত কর্মীদের মধ্য হতে সর্বোত্তম কর্মী বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে। যোগ্যকর্মী ছাড়া লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। আর যোগ্য কর্মী পেতে হলে কর্মী নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। নির্বাচন প্রক্রিয়ায় অন্যতম একটি পদ্ধতি হচ্ছে যোগ্যতা পরীক্ষা। উদ্দীপকে মি. মাহবুব সুবহান"এবি" ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যাংকের যাবতীয় কার্য অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে পরিচালনা করেন। সম্প্রীতি তিনি কিছু সংখ্যক কর্মীর শূন্য পদ পূরণের প্রয়োজনীয়তা অনুভব করেন। এ উদ্দেশ্যে তিনি কর্মী সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করে কর্মী নির্বাচনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে তিনি যোগ্য ও দক্ষ কর্মী নির্বাচনের জন্য ব্যাংকের প্রচলিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেন। কর্মীর কর্মক্ষেত্রের যোগ্যতা ও দক্ষতা পরীক্ষার জন্য কর্মী নির্বাচনে যোগ্যতা পরীক্ষা করা উচিত। তাই আমি মনে করি, বর্ণিত প্রতিষ্ঠানের জন্য কর্মী নির্বাচনের যোগ্যতা পরীক্ষা পদ্ধতিটি গৃহীত হতে পারে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের জন্য কর্মী নির্বাচনের ক্ষেত্রে কি পদক্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর