উদ্দীপকের মি. রাশেদ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার যে স্তরের কর্মী হিসেবে কর্মরত সেই স্তরের মানসিক পরিশ্রমের কার্যকারিতা মূল্যায়ন করে।
উত্তর: উদ্দীপকের রাশেদ ঔষধ প্রস্তুতকারীর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার নিম্ন স্তরে কর্মী হিসেবে কর্মরত। তাকে মানসিক পরিশ্রম করতে হয়। যে স্তরের ব্যবস্থাপনা উচ্চ ও মধ্য পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে, তাদেরকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনার কার্যাবলী বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নস্তর ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকের মি.শাহেদ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি উৎপাদন বিভাগের কিছুসংখ্যক কর্মীর মান উন্নয়নের জন্য একটি বিভাগের প্রধান কর্মকর্তা মি. রফিককে নির্দেশ প্রদান করেন। মি. রফিক নির্দেশ অনুযায়ী কর্মীদের মান উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। মি. রাশেদ প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের শ্রমিকদের কাজ তদারকি করেন। প্রতিষ্ঠানের কর্মসূচি বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে শ্রমিকদের কার্যাবলের দক্ষতার সাথে তত্ত্বাবধন করতে হয়, ভুল ত্রুটি হলেও শুধরে নিতে হয়। এজন্য নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যেও বিভিন্ন ধরনের গুন থাকতে হয়। এছাড়াও তাকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়, যা মানসিক শ্রমের সাদৃশ। তাই বলা যায়, নিম্ন স্তরের কর্মী হিসেবে রাশেদ এর মানসিক শ্রমের প্রয়োজন রয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. রাশেদ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার যে স…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর