ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
উত্তর: নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা কোনো কাজ সুষ্ঠুভাবে করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের সকল ক্ষেত্রেই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে স্বল্প ব্যয় ও সর্বাধিক দক্ষতার সাথে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রয়াস চালানো হয়। তাই ব্যবস্থাপনার মাধ্যমে কোন প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য এতে নিয়োজিত বিভিন্ন উপায়ে উপকরণ, যথা- মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতিকে যথাযথভাবে কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর