উদ্দীপকের মিসেস শায়লা কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিসেস শায়লা উচ্চ স্তরের কর্মকর্তা। ব্যবস্থাপনার যে অংশের প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধি ভিত্তিক কার্যাবলী সম্পাদন করা হয়, তাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালনা পর্ষদ,চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে মিসেস শায়লা একটি বিপণন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেন। এবছরের শুরুতে ২৫% বিক্রয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করেন। তিনি প্রতিষ্ঠানে কিছু দক্ষ কর্মী নিয়োগ দেন। কর্মীরা যাতে উৎসাহ নিয়ে কাজ করেন সে ব্যবস্থা গ্রহণ করেন। এই উক্ত কার্যক্রম গুলো উচ্চ স্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মিসেস শায়লা উচ্চ স্তরের কর্মকর্তা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মিসেস শায়লা কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর