পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন কর।
উত্তর: পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি উদ্দীপকের ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরের মধ্যে মিরশরাই শিল্পাঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে যে সকল বিষয় বিবেচনা করে শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে তা সবসময় নাও মিলতে পারে। তাই ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনায় সংশোধনসহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন। যার ফলে আশা করা যায় নির্ধারিত সময়ে শিল্পাঞ্চল স্থাপনের কাজ শেষ হয়ে যাবে। পরিবেশ-পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তাই বিভিন্ন ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়, যা পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের সরকার এই নমনীয়তা বৈশিষ্ট্য অনুসরণ করেই শিল্পাঞ্চল বাস্তবায়ন করতে যাচ্ছে। কারণ এরূপ বৈশিষ্ট্যবলে যেকোনো প্রয়োজনে পরিকল্পনার সংশোধন করা যায়। তাই আমি মনে করি, পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি উদ্দীপকের ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে উ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর