সময়ের ভিত্তিতে মিরশরাই শিল্পাঞ্চল স্থাপনের জন্য প্রণীত পরিকল্পনা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: সময়ের ভিত্তিতে মিরশরাই শিল্পাঞ্চল স্থাপনের জন্য প্রণীত পরিকল্পনাটি মধ্যমেয়াদি পরিকল্পনা। যে পরিকল্পনা এক বছরের বেশি এবং পাঁচ বছরের কম সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে মধ্যমেয়াদি পরিকল্পনা বলে। এ ধরনের পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অধীনে অন্তবর্তীকালীন কোনো উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয়। দেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট লেভেলে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের পরিকল্পনা ব্যবহৃত হয়। উদ্দীপকে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরের মধ্যে মিরশরাই শিল্পাঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এক থেকে পাঁচ বছরের জন্য মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকের পরিকল্পনাটি ৫ বছরের জন্য, যা মধ্যমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সময়ের ভিত্তিতে মিরশরাই শিল্পাঞ্চল স্থাপনের জন্য প্রণীত পরিকল্পনাটি মধ্যমেয়াদি পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সময়ের ভিত্তিতে মিরশরাই শিল্পাঞ্চল স্থাপনের জন্য প্রণীত পরিকল্পনা কো…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর