কর্মী সংগ্রহের কোন পদ্ধতি উত্তম? ব্যাখ্যা কর।
উত্তর: কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসটি উত্তম। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। অধিক যোগ্যতাসম্পন্ন কর্মী সংগ্রহে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করতে হয়। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এরূপ পদ্ধতিতে কর্মী সংগ্রহ করলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী সংগ্রহ করা যায়। এর ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কর্মী সংগ্রহের কোন পদ্ধতি উত্তম? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর