উদ্দীপকে বিভিন্ন পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে মূল লক্ষ্যের আলোকে সংযুক্ত করা কি যুক্তিযুক্ত? পরিকল্পনার বৈশিষ্ট্যের আলোকে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বিভিন্ন পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে, মূল লক্ষ্যের আলোকে সংযুক্ত করা বলতে সমন্বয় ও যোগসূত্রকে বোঝানো হয়েছে, যা প্রতিষ্ঠানের জন্য যুক্তিযুক্ত। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে সমন্বয় ও যোগসূত্র স্থাপন বলে। এর অভাবে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের মধ্যে অসন্তুষ্টি, অদক্ষতা ও বিশৃঙ্খলা এবং সর্বত্রই ব্যয় বৃদ্ধি পায়। তাই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মধ্যে বৈসাদৃশ্য দূর করে দলীয় প্রচেষ্টাকে জোরদার করার ক্ষেত্রে সমন্বয় ও যোগসূত্র স্থাপন অপরিহার্য। উদ্দীপকে জনাব আদিল একটি বৃহদায়তন কোম্পানির এমডি। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন, ক্রয়, বিক্রয় ও অন্যান্য সকল বিভাগের জন্য আলাদাভাবে পরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দেন। কিন্তু পরিকল্পনাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় ও যোগসূত্রিতা না থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। তাই প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে বিভিন্ন স্তরে গৃহীত পরিকল্পনা সমন্বয় করার ওপর জোর দেন। প্রতিটি প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয়কাজে সাফল্য অর্জনের জন্য সমন্বয় ও যোগসূত্র স্থাপন অপরিহার্য। কারণ সমন্বয় ও যোগসূত্র স্থাপনের মাধ্যমে দলীয় প্রচেষ্টাকে জোরদার করা যায়। ফলে সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির সমন্বয় ও যোগসূত্র স্থাপনের প্রতি জোর দেওয়া সম্পূর্ণরূপে যুক্তিযুক্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিভিন্ন পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে মূল লক্ষ্যের আলোকে সংযুক…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর