'পরিকল্পনার আঙ্গিনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: যে সকল অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তার সম্পর্কে পূর্বানুমান করাকে পরিকল্পনার আঙ্গিনা বলে। পরিকল্পনার সফলতা কতকগুলো প্রাকৃতিক ও পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভর করে। যে ব্যবস্থাপক যত বেশি সঠিকভাবে পারিপার্শ্বিক অবস্থা নির্ণয় করতে পারবে পরিকল্পনা তত বেশি সফল হবে। অর্থাৎ পরিকল্পনার পূর্বানুমান যত বেশি তথ্যনির্ভর, যুক্তিসম্মত ও বিজ্ঞানভিত্তিক হয় পরিকল্পনা তত বেশি কার্যকরী ও ফলপ্রসূ হয়। পরিকল্পনায় প্রভাববিস্তারকারী এসব বিষয়কে পরিকল্পনার আঙ্গিনা নামে অভিহিত করা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'পরিকল্পনার আঙ্গিনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর