উদ্দীপকে সংগঠনের কাঠামোভিত্তিক কোন ধরনের পরিকল্পনা তৈরি করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সংগঠন কাঠামোভিত্তিক বিভাগীয় পরিকল্পনা তৈরি করা হয়। প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগের জন্য পৃথক পৃথক যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বিভাগীয় পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ উৎপাদন বিভাগের পরিকল্পনা, ক্রয় বিভাগের পরিকল্পনা, বিক্রয় বিভাগের পরিকল্পনা, মানবসম্পদ বিভাগের পরিকল্পনা ইত্যাদি। উদ্দীপকে জনাব আদিল একটি বৃহদায়তন কোম্পানির এমডি। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন, ক্রয়, বিক্রয় ও অন্যান্য সকল বিভাগের জন্য আলাদাভাবে পরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দেন। বিভিন্ন বিভার্গ অনুযায়ী প্রণীত পরিকল্পনা বিভাগীয় পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সংগঠন কাঠামোভিত্তিক বিভাগীয় পরিকল্পনা তৈরি করা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সংগঠনের কাঠামোভিত্তিক কোন ধরনের পরিকল্পনা তৈরি করা হয়? ব্য…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর