উদ্দীপকে পরিকল্পনা প্রণয়নের কোন ধাপটি যথাযথ অনুসরণ না করায় প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যৎ মূল্যায়ন ধাপটি যথাযথভাবে অনুসরণ না করায় প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন হয়। পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুযোগ বা বাধাগুলোর আগাম মূল্যায়নকে ভবিষ্যৎ মূল্যায়ন বলে। এটি পরিকল্পনা প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একজন ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠান ভবিষ্যতে কী চায়, কী ধরনের সুযোগ-সুবিধা লাভ করতে পারে অথবা কোন কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করতে হয়। উদ্দীপকে জনাব শাহাদাত 'শম্পা লিমিটেড' এর নির্বাহী কর্মকর্তা। তিনি ২০২৪ সালে ৪০০ মেট্রিক টন চা রপ্তানির পরিকল্পনা করেন। কিন্তু বছরের মাঝামাঝি সময়ে ন্যূনতম মজুরি ও সুযোগ-সুবিধা না পাওয়ায় কিছু শ্রমিক দুবাই চলে যায়। কিছুদিন পর আরও কিছু প্রবীণ দক্ষ শ্রমিক অবসরে চলে যান। ফলে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উৎপাদন ব্যর্থ হয় এবং প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। এই বিষয়গুলো জনাব শাহাদাত, পরিকল্পনা প্রণয়নের শুরুতেই চিন্তা করেননি। অর্থাৎ তিনি পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়ন বিষয়টি নিয়ে ভাবেন নি। তাই বলা যায়, উদ্দীপকে পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যৎ মূল্যায়ন ধাপটি যথাযথভাবে অনুসরণ না করায় প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পরিকল্পনা প্রণয়নের কোন ধাপটি যথাযথ অনুসরণ না করায় প্রতিষ্ঠ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর