শম্পা লিমিটেডের ভাবমূর্তি পুনরুদ্ধারে জনাব শাহাদাতের করণীয় বিষয়টি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: শম্প লিমিটেডের ভাবমূর্তি পুনরুদ্ধারে জনাব শাহাদাতের উচিত পুরাতন পরিকল্পনাকে সংশোধন করে নতুন পরিকল্পনা প্রণয়ন করা। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। কী করতে হবে, কীরূপে করতে হবে, কখন করতে হবে এবং কাকে দিয়ে করাতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করাই হলো পরিকল্পনা। উদ্দীপকে জনাব শাহাদাত শম্পা লিমিটেড এর নির্বাহী কর্মকর্তা। তিনি ২০২৪ সালে ৪০০ মেট্রিক টন চা রপ্তানির পরিকল্পনা করেন। কিন্তু বছরের মাঝামাঝি সময়ে ন্যূনতম মজুরি ও সুযোগ-সুবিধা না পাওয়ায় কিছু শ্রমিক দুবাই চলে যায়। কিছুদিন পর আরও কিছু প্রবীণ দক্ষ শ্রমিক অবসরে চলে যান। ফলে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উৎপাদন ব্যর্থ হয় এবং প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির সুনাম ফিরিয়ে আনার জন্য পুরাতন পরিকল্পনাকে বাদ দিয়ে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা মূল্যায়ন করে নতুন করে পরিকল্পনা প্রণয়ন করা উচিত। কারণ তীব্র প্রতিযোগিতায় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য সুষ্ঠু ও যথোপযুক্ত পরিকল্পনার বিকল্প নেই। তবে উক্ত পরিকল্পনা সকলের নিকট অবশ্যই গ্রহণযোগ্য ও পালনীয় হতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
শম্পা লিমিটেডের ভাবমূর্তি পুনরুদ্ধারে জনাব শাহাদাতের করণীয় বিষয়টি উ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর