নাট্যাভিনয়ের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতিটি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো বিশেষ ঘটনা বা সমস্যা মোকাবিলায় কর্মীদের ভূমিকা কী হবে তা নাটকের মাধ্যমে উপস্থাপন করাকে নাট্যাভিনয়ের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি বলে। পদস্থ কর্মকর্তা ও কার্য নির্বাহীদের প্রশিক্ষণ প্রদানের জন্য নাট্যাভিবনয় কৌশল ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে প্রশিক্ষণার্থীরা কোনো বাস্তব সমস্যার অনুকরণে কৃত্রিম সমস্যার সৃষ্টি করে বিভিন্ন ভূমিকায় অভিনয় করে। প্রশিক্ষণার্থীদের মধ্যে কেউ কেউ পর্যবেক্ষকের ভূমিকা পালন করে। অভিনয় শেষে বিষয়টি নিয়ে' আলোচনা করা হয়। এভাবে বাস্তব পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিনয়ের মাধ্যমে প্রত্যেকে সমস্যার গভীরে প্রবেশ করতে পারে এবং সমাধানের বাস্তবসম্মত পন্থা খুঁজে বের করতে পারে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নাট্যাভিনয়ের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতিটি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর