উদ্দীপকে জনাব জালাল নিয়ন্ত্রণের আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা ধাপে রয়েছে।
যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা হয় তাকে আদর্শমানের সাথে সম্পাদিত কাজের তুলনা বলা হয়। এটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার তৃতীয় পদক্ষেপ। এই তুলনার মাধ্যমে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমান অনুযায়ী কাজে বিচ্যুতি আছে কিনা তা নির্ণয় করা হয় এবং বিচ্যুতি থাকলে তার পরিমাণ কতটুকু তা চিহ্নিত করা হয়।
উদ্দীপকে, লিজা ফুড লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক তার অধীনস্থ সকল কর্মীকে মাসিক একটি বিক্রয় লক্ষ্য স্থির করে দেন। প্রতি তিন দিন পর পর তিনি উক্ত কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখেন রিক্রয় কর্মী জনাব জালাল তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছেন। এই পিছিয়ে থাকার বিষয়টি নির্ণয়ের জন্য নিয়ন্ত্রণের পদ্ধতি আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করে নির্ণয় করতে হয়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব জালাল নিয়ন্ত্রণের আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা ধাপে রয়েছে।