সংগঠনে দ্বৈত-অধীনতা পরিহার করতে হয় কেন?
উত্তর: দ্বৈত অধীনতা পরিহার করার জন্যই আদেশের ঐক্য নীতিটি ব্যবস্থাপনার জন্য প্রয়োজন। একজনমাত্র নির্বাহীর নিকট থেকে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করাকে আদেশের ঐক্যের নীতি বলে। আদেশের ঐক্যে নীতির মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। ভুল-ত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে। দ্বৈত অধীনতা বা দু'জন নির্বাহীর অধীনে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই সংগঠনের দ্বৈত-অধীনতা পরিহার করতে হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সংগঠনে দ্বৈত-অধীনতা পরিহার করতে হয় কেন?
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর