উদ্দীপকে অধ্যক্ষ স্যার প্রথমে যে কাজ করেছেন তা ব্যবস্থাপনার কোন কাজের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অধ্যক্ষ স্যার প্রথমে যে কাজ করেছেন তা ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সংগতিপূর্ণ। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। কি করতে হবে, কীরূপে করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। অতীত অভিজ্ঞতা, বর্তমান পারিপার্শ্বিক অবস্থা ও দৃশ্যমান সম্ভাব্য গতিধারার ওপর ভিত্তি করেই পরিকল্পনা প্রণয়ন করা হয়। উদ্দীপকে 'কখগ' কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাবার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করে। অধ্যক্ষ স্যার করে, কোথায়, কখন ও কীভাবে যাওয়া হবে তা ঠিক করে চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেন। অধ্যক্ষ স্যারের উক্ত সিদ্ধান্তগুলো ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে অধ্যক্ষ স্যার প্রথমে যে কাজ করেছেন তা ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সংগতিপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অধ্যক্ষ স্যার প্রথমে যে কাজ করেছেন তা ব্যবস্থাপনার কোন কাজ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর