উদ্দীপকে জনাব আরিফুল ইসলাম প্রথমত প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আরিফুল ইসলাম প্রথমত প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করেছেন। নির্ধারিত ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকান্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। সকল পরিকল্পনা প্রক্রিয়া লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। উদ্দীপকে জনাব আরিফুল ইসলামের প্রতিষ্ঠান দেশের বিভিন্ন বিভাগীয় শহরে গম বিক্রয় করে। বর্তমানে তিনি তার প্রতিষ্ঠানে নিয়োগকৃত বিক্রয়ে ব্যবস্থাপকদের সাথে পরামর্শ করে ২০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করেন। প্রতিষ্ঠানের উৎপাদন ২০% বৃদ্ধির সিদ্ধান্ত লক্ষ্য পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আরিফুল ইসলাম প্রথমত প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরিফুল ইসলাম প্রথমত প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর