জনাব নাজমুল হোসেন কর্মীদের যে ব্যবস্থাপকীয় দক্ষতা অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির লক্ষ্য অর্জনে তার ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নাজমুল হোসেন কর্মীদের কারিগরি দক্ষতা অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে তা গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলা-কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারার দক্ষতাকেই কারিগরি দক্ষতা বলে। প্রতিটা কাজের সাথেই কমবেশি কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। কোনো যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা যেমন কারিগরি দক্ষতা তেমনি কোম্পানির হিসাব সংরক্ষণ, উদ্বৃত্তপত্র তৈরির জ্ঞানও কারিগরি দক্ষতার আওতাধীন। উদ্দীপকে জনাব নাজমুল হোসেন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফল উৎপাদন ব্যবস্থাপক। উৎপাদন বৃদ্ধির জন্য কর্মীদের যে ধরনের কর্ম পদ্ধতি, কৌশল এবং যন্ত্রপাতি ব্যবহার করে দক্ষ করে গড়ে তুলতে হয়, তিনি সেই সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এতে কর্মীরা সন্তুষ্ট হয় এবং কাজে মনোযোগ দেয়। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাইতো উদ্দীপকের জনাব নাজমুল হোসেন তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। এতে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন করা সহজ হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব নাজমুল হোসেন কর্মীদের যে ব্যবস্থাপকীয় দক্ষতা অর্জনের নিমিত্তে …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর