ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন?
উত্তর: ব্যবস্থাপনা সমাজে বসবাসরত মানুষ ও অন্যান্য পক্ষের প্রতি গুরুত্ব দিয়ে কার্যাবলি পরিচালনা করে বলে একে ব্যবস্থাপনার সামাজিক প্রক্রিয়া বলে। ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া বলে আখ্যায়িত করা হয়। কেননা ব্যবস্থাপনা কতিপয় মানবীয় কার্যাবলির সাথে সংশ্লিষ্ট। এসব মানবীয় কার্যাবলির সুষ্ঠু সম্পাদনের ওপর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নির্ভরশীল। তাইতো ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পাশাপাশি সমাজবদ্ধ মানুষের কল্যাণসাধন ও অগ্রগতির জন্য কাজ করে। সামাজিক বিধি-বিধানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদকে কাজে লাগিয়ে উদ্দেশ্যের বাস্তবায়ন ঘটায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন?
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর