উদ্দীপকে জনাব আমির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত আছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আমির ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত আছেন। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব আমির নরসিংদীতে একটি ঔষধের কারখানা চালু করেন। তিনি এই কারখানার সকল প্রকার নীতি ও কর্মকৌশল ঠিক করেন এবং সে অনুযায়ী কারখানা চলছে কিনা তা তদারকি করেন। প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণের কাজ ব্যবস্থাপনার উচ্চস্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আমির ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত আছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আমির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত আছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর