উদ্দীপকে জনাব হাফিজ কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব হাফিজ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেন। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে মি. হাফিজ একজন মানব সম্পদ ব্যবস্থাপক। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী খুঁজে বের করেন। এ জন্য তিনি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেন। উক্ত বিজ্ঞাপন কার্যক্রমটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব হাফিজ বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব হাফিজ কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর