উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রথমত ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করা হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রথমত ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতির অনুসরণ করা হয়েছিল। প্রতিষ্ঠানের কাজকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করাকে কার্যবিভাজনের নীতি বলে। এরূপ নীতি অনুসারে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের অভিজ্ঞতা ও দক্ষতা অনুসারে বণ্টন করা হয়। উদ্দীপকের জনাব সালাম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি প্রতিষ্ঠানের ধরন ও গুণাগুণ বিবেচনা করে প্রতিষ্ঠানের 'কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেন এবং কর্মীদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজগুলো সম্পাদন করার জন্য তাদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য বণ্টন করেন। জনাব সালামের প্রতিষ্ঠানের এমন কার্যক্রমগুলো কার্যবিভাজন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রথমত ব্যবস্থাপনার কার্যবিভাজন নীতির অনুসরণ করা হয়েছিল।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রথমত ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করা হয়…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর