উদ্দীপকে মি. হায়দার প্রথমে কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জী উদ্দীপকে মি. হায়দার প্রথমে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। যে নেতৃত্বে নেতা কৌশলে সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে 'স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব প্রাচীন মানসিকতা দোষে দুষ্ট এক ধরনের পরিচালনা কৌশল। এক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের অধস্তনদের সাথে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করে না। সাধারণত কর্মীরা যখন কাজ করতে চায় না, সেই ক্ষেত্রে এ ধরনের নেতৃত্ব প্রয়োগ করা হয়। উদ্দীপকে মি. হায়দার সুরমা' কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি কোনো কাজে কর্মীদের মতামত গ্রহণ করেন না। নিজে যা ভালো মনে করেন কর্মীদেরকে দিয়ে তাই করান। ফলে প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং উৎপাদন হ্রাস পায়। মি. হায়দারের এমন নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. হায়দার প্রথমে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. হায়দার প্রথমে কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর