'জনাব হাফিজের চিন্তা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে পাশাপাশি উৎপাদনশীলতাও বৃদ্ধি হবে। হাফিজের চিন্তা কর্মীসংস্থান প্রক্রিয়ায় যে পদক্ষেপের সাথে সম্পর্কিত তা উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব হাফিজ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করছেন, যা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে পাশাপাশি উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে- উক্তিটি যথার্থ। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে।. উদ্দীপকে মি. হাফিজ একজন মানব সম্পদ ব্যবস্থাপক। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী খুঁজে বের করেন। এ জন্য তিনি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেন। তিনি লক্ষ্য করলেন প্রতিষ্ঠানের যোগ্য কর্মী নিয়োগ দেওয়ার পরও উৎপাদন বাড়ছে না; বরং ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এজন্য তিনি ভাবছেন শুধু যোগ্য কর্মী নিয়োগ দিলেই হবে না; বরং তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য উপায় খোঁজা উচিত। মি. হাফিজ কর্মীদের দক্ষ করে গড়ে তোলার উপায় হিসেবে প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কারণ প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় এবং ব্যয় হ্রাস পায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'জনাব হাফিজের চিন্তা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে পা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর