সংগঠন কাঠামোর ধরন পরিবর্তনই ফার্মটির পরিচালনা সহজ হওয়ার পিছে মূল কারণ উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের ফার্মে প্রথম পর্যায়ে ব্যবহৃত সরলরৈখিক সংগঠন কাঠামো পরিবর্তন করে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোতে পরিণত করায় ফার্মটি পরিচালনা করা সহজ হয়েছে। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। অন্যদিকে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। সরলরৈখিক সংগঠনে কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ করে থাকে। উদ্দীপকে জনাব আরমান গ্রামের বাড়িতে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। সেখানে প্রায় ৫০ জন কর্মী কাজ করেন। তার নিয়োগকৃত একজন ব্যবস্থাপক ফার্মটির সকল বিষয় দেখাশোনা করেন। ফার্মটিতে পশুপালন বিষয়ে ভালো পরামর্শদাতা না থাকার কারণে প্রায়ই পশুপালনে নানা ধরনের অসুবিধা দেখা দেয়। এ জন্যে জনাব আরমান পশুপালনে অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ নিয়োগ দেন। এর ফলে ব্যবস্থাপকের পক্ষে ফার্মটি পরিচালনা করা সহজ হয়। সরলরৈখিক সংগঠনে নির্বাহীকে সমস্ত কাজ একাই করতে হয়। এর ফলে প্রতিষ্ঠানের কাজ বৃদ্ধি পেলে তার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ বা পরামর্শক কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে নির্বাহীর কর্মভার লাঘব হয় এবং তিনি সহজেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন। তাই আমি মনে করি, পরিবর্তিত সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোতে পরিণত করায় ফার্মটি পরিচালনা করা সহজ হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সংগঠন কাঠামোর ধরন পরিবর্তনই ফার্মটির পরিচালনা সহজ হওয়ার পিছে মূল কা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর