উদ্দীপকে জনাব আরমানের ফার্মে প্রথম পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'আরমানের ফার্মে প্রথম পর্যায়ে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক্ সংগঠনও বলা হয়। উদ্দীপকে জনাব আরমান গ্রামের বাড়িতে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। সেখানে প্রায় ৫০ জন কর্মী কাজ করেন। তার নিয়োগকৃত একজন ব্যবস্থাপক ফার্মটির সকল বিষয় দেখাশোনা করেন। জনাব আরমানের ফার্মে ব্যবহৃত সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আরমানের ফার্মে প্রথম পর্যায়ে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরমানের ফার্মে প্রথম পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠামো ব…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর