আদর্শ নেতার যে গুণের অভাবে মি. বারীর প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে উদ্দীপকের আলোকে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: আদর্শ নেতার প্রজ্ঞা গুণের অভাবে মি. বারীর প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে। ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যকেই ব্যবস্থাপকের প্রজ্ঞা বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কী হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। আর এই চিন্তা-চেতনাগুলো একজন ব্যবস্থাপক তখনই বাস্তবায়ন করতে পারেন যখন তিনি প্রজ্ঞাগুণ সম্পন্ন হন। উদ্দীপকে মি. বারী কর্মীদের সুযোগ-সুবিধার বিষয় বিবেচনা না করে কাজ আদায়ের বিষয়টি বেশি গুরুত্ব দেন। পণ্যের ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান না করে বিক্রয়ের উদ্দেশ্যে মাত্রাতিরিক্ত পণ্য উৎপাদন করেন। পরবর্তীতে উক্ত উৎপাদিত পণ্য বিক্রয় করতে ব্যর্থ হন। যা প্রতিষ্ঠানকে ক্ষতির সম্মুখীন করে। একজন সফল নেতার চিন্তা-চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের। চেয়ে ভিন্নতর হবে। কিন্তু উদ্দীপকের মি. বারীর মধ্যে একজন নেতার এই গুণগুলো ছিল না। তাইতো তিনি ভবিষ্যতের কথা চিন্তা না করেই মাত্রাতিরিক্ত পণ্য উৎপাদন করেন এবং তা তিনি বাজারে বিক্রয় করতে ব্যর্থ হন। এতে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তাই আমি মনে করি, আদর্শ নেতার প্রজ্ঞা গুণের অভাবে মি. বারীর প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আদর্শ নেতার যে গুণের অভাবে মি. বারীর প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়ে…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর