উদ্দীপকে উৎপাদন লক্ষ্যমাত্রায় ঘণ্টাপ্রতি কয়টি জ্যাকেট উৎপাদন করতে হবে?
উত্তর: উদ্দীপকে উৎপাদন লক্ষ্যমাত্রা ঘণ্টাপ্রতি ২৫ পিস জ্যাকেট উৎপাদন করতে হবে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয়। কর্মকাণ্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। যদি কোনো প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক নির্ধারিত সময়ে শতকরা ১০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করে তবে তাকে লক্ষ্য বলা যাবে। উদ্দীপকে মিস্ মাহমুদা 'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক। বছরের শুরুতে তিনি ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। তার কারখানায় দৈনিক আট ঘণ্টা করে বছরে ২৪০ কর্ম দিবস উৎপাদন কার্যক্রম চালু থাকে। এক্ষেত্রে বছরে তাদের মোট কর্ম দিবস (২৪০ × ৮) বা ১৯২০ ঘণ্টা। তাহলে ঘণ্টাপ্রতি তাদের উৎপাদন করতে হবে (৪৮,০০০ ÷ ১,৯২০) বা ২৫ পিস জ্যাকেট।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদন লক্ষ্যমাত্রায় ঘণ্টাপ্রতি কয়টি জ্যাকেট উৎপাদন করতে হবে?
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর