কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে মিস মাহমুদা কর্তৃক গৃহীত নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।..
নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি।
উদ্দীপকে মিস মাহমুদা 'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক। বছরের শুরুতে তিনি ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। কিন্তু বছর শেষে প্রতিষ্ঠানটি ৪০,০০০ পিস জ্যাকেট উৎপাদন করতে সক্ষম হয়। তাই তিনি লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদনের কারণ চিহ্নিত করেন এবং কারখানায় আধুনিক মেশিনারি সংস্থাপনপূর্বক উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বছরে যতটুকু উৎপাদন করার কথা ছিল তা করতে পারেনি। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের সমস্যাগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে আধুনিক মেশিনারি সংস্থাপন এবং উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এতে আশা করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে মিস মাহমুদা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবেন।