উদ্দীপকে বর্ণিত আনন্দ ভ্রমণ পরিকল্পনাটি প্রকৃতিভেদে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আনন্দ ভ্রমণ পরিকল্পনাটি প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা। যে পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যে সকল কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, চট্টগ্রাম কলেজের এলামনাই এসোসিয়েশন স্পীডবোট যোগে সন্দীপে একটি আনন্দ ভ্রমণ করার পরিকল্পনা করে। উক্ত আনন্দ ভ্রমণটি একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য, যা একার্থক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত আনন্দ ভ্রমণ পরিকল্পনাটি প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আনন্দ ভ্রমণ পরিকল্পনাটি প্রকৃতিভেদে কোন ধরনের? ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর