উদ্দীপকে বিপণন ব্যবস্থাপকের কার্যকলাপে হেনরি ফেয়লের কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিপণন ব্যবস্থাপকের কার্যকলাপে হেনরি ফেয়লের পারিশ্রমিকের নীতির প্রতিফলন ঘটেছে। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের প্রকৃতি, মেধা ও যোগ্যতা অনুযায়ী তাদের উপযুক্ত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। এতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের মান বৃদ্ধি পায়। উদ্দীপকে জনাব আজওয়াদ 'করতোয়া লিমিটেড' এর একজন বিপণন ব্যবস্থাপক। তিনি অধস্তন কর্মীদের সাথে উত্তম আচরণ করেন এবং তাদের সম্পাদিত কাজের যথাযথ মূল্যায়নপূর্বক যথাসময়ে ন্যায্য বেতন ও মজুরি প্রদান করেন। উক্ত বেতন ও মজুরি প্রদান কার্যক্রম ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বিপণন ব্যবস্থাপকের কার্যকলাপে হেনরি ফেয়লের পারিশ্রমিকের নীতির প্রতিফলন ঘটেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিপণন ব্যবস্থাপকের কার্যকলাপে হেনরি ফেয়লের কোন নীতির প্রতি…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর