উদ্দীপকের জনাব আজওয়াদ ব্যবস্থাপকের কোন কোন গুণাবলির প্রয়োগ করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব আজওয়াদ ব্যবস্থাপকের অভিজ্ঞতা, সততা ও প্রজ্ঞা গুণাবলি প্রয়োগ করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতা বলে। সৎ, ন্যায়পরায়ণ ও সরলতা বজায় রেখে কাজ করাকে সততা বলে। অন্যদিকে ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যকেই ব্যবস্থাপকের প্রজ্ঞা বলে। উদ্দীপকে জনাব আজওয়াদ 'করতোয়া লিমিটেড' এর একজন বিপণন ব্যবস্থাপক। তিনি অধস্তন কর্মীদের সাথে উত্তম আচরণ করেন এবং তাদের সম্পাদিত কাজের যথাযথ মূল্যায়নপূর্বক যথাসময়ে ন্যায্য বেতন ও মজুরি প্রদান করেন। সম্প্রতি একটা অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে কর্মীদের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হলে জনাব আজওয়াদ তাঁর অভিজ্ঞতা, সততা এবং প্রজ্ঞা দিয়ে তা নিরসন করেন। একজন সফল নেতার চিন্তা-চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, সততা, অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর হবে। শিক্ষিত কম হওয়ার পরও যারা ব্যবসায়ে ভালো করেছেন, এটা সম্ভব হয়েছে তাদের এই গুণগুলোর কারণেই। উদ্দীপকের জনাব আজওয়াদের মধ্যে একজন নেতার এই গুণগুলো বিদ্যমান। তাইতো তিনি তার প্রতিষ্ঠানের বিশৃঙ্খল পরিস্থিতি মুহূর্তের মধ্যে সমাধান করতে সক্ষম হন। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব আজওয়াদ ব্যবস্থাপকের অভিজ্ঞতা, সততা ও প্রজ্ঞা গুণাবলি প্রয়োগ করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব আজওয়াদ ব্যবস্থাপকের কোন কোন গুণাবলির প্রয়োগ করে উদ্ভ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর