উদ্দীপকে ঘটনা তদন্তে কোন ধরনের সংগঠন কাজ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা তদন্তে কমিটি সংগঠন কাজ করছে। কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি সংগঠন বলে। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে মাঝেমধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্যই প্রায়ই প্রতিষ্ঠানে কমিটি সংগঠন গঠন করা হয়। উদ্দীপকে জনাব মেহের একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা ন্যূনতম সময় ও ব্যয়ে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানের শ্রমিক বিক্ষোভে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। এমতাবস্থায় তাৎক্ষণিক উক্ত বিষয়গুলো তদন্তের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে। উক্ত তদন্ত দলটি কমিটি সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা তদন্তে কমিটি সংগঠন কাজ করছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঘটনা তদন্তে কোন ধরনের সংগঠন কাজ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর