উদ্দীপকে বর্ণিত ইকোপার্কের পিকনিকটির সফল সমাপ্তি উত্তম পরিকল্পনার বিশেষ বৈশিষ্ট্যের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ইকোপার্কের পিকনিকটির সফল সমাপ্তিতে উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তার সীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, চট্টগ্রাম কলেজের এলামনাই এসোসিয়েশন স্পীডবোট যোগে সন্দীপে একটি আনন্দ ভ্রমণ করার পরিকল্পনা করে। পিকনিকের বাসটি নির্ধারিত তারিখে সীতাকুণ্ড বোট টার্মিনালে পৌঁছালে খারাপ আবহওয়ার কারণে সন্দীপের সাথে চট্টগ্রামে স্পীডবোট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সীতাকুণ্ডের ইকো-পার্কে পিকনিকটি তাৎক্ষণিক সফলভাবে সম্পন্ন করা হয়। পরিবেশ পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই লক্ষ্য অর্জনে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। আর এই পরিবর্তন পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই নমনীয়তা বৈশিষ্ট্যকে সামনে রেখেই উদ্দীপকের পিকনিকটি যে স্থানে হওয়ার কথা ছিল সেখানে সমস্যা থাকায় অন্যস্থানে গিয়ে তা সম্পন্ন করা হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত ইকোপার্কের পিকনিকটির সফল সমাপ্তিতে উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ইকোপার্কের পিকনিকটির সফল সমাপ্তি উত্তম পরিকল্পনার ব…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর