ব্যবস্থাপনাকে কি একটি চলমান প্রক্রিয়া বলা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপকীয় কার্যসমূহ কখনো শেষ হয় না বিধায় ব্যবস্থাপনাকে চলমান প্রক্রিয়া বলা হয়। ব্যস্থাপনা হলো কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই মৌলিক কাজগুলো চক্রাকারে পর পর চলতে থাকে বলে সেগুলোকে ব্যবস্থাপনা চক্র বলে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পুনরায় তা পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এভাবেই একটি প্রতিষ্ঠান যতদিন চলতে থাকে ব্যবস্থাপনার কাজগুলোও ততদিন স্বাভাবিক নিয়মেই আবর্তিত হতে থাকে। তাই ব্যবস্থাপনাকে একটি চলমান প্রক্রিয়া বলা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপনাকে কি একটি চলমান প্রক্রিয়া বলা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর