উদ্দীপকে জনাব মালিহা ব্যবস্থাপনার কোন্ স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মালিহা ব্যবস্থাপনার মধ্যন্তরে অবস্থান করছেন। প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। মধ্যস্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। যেমন-উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। উদ্দীপকে জনাব শিহান একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে জটিল পরিস্থিতিতে কৌশলগত পরিকল্পনা ও নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত। অন্যদিকে, জনাব মালিহা গৃহীত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে ফ্লোর ইনচার্জ কর্মীদের যথাযথ নির্দেশনা ও পরামর্শ দেন। এক্ষেত্রে জনাব মালিহা উচ্চ এবং নিম্নস্তরের মধ্যে অবস্থিত, যা মধ্যস্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মালিহা ব্যবস্থাপনার মধ্য স্তরে অবস্থান করছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মালিহা ব্যবস্থাপনার কোন্ স্তরে অবস্থান করছেন? ব্যাখ্য…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর