উদ্দীপকের জনাব শিহান ও জনাব মালিহার কাজের মধ্যে ব্যবস্থাপকীয় দক্ষতার কোনো পার্থক্য নেই – মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জনাব শিহান উচ্চস্তরের কর্মকর্তা এবং জনাব মালিহা মধ্যস্তরের কর্মকর্তা, তাদের মধ্যকার ব্যবস্থাপকীয় দক্ষতার কোনো পার্থক্য নেই। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চস্তরের ব্যবস্থাপনা বলে। অন্যদিকে প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। উদ্দীপকে জনাব শিহান একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে জটিল পরিস্থিতিতে কৌশলগত পরিকল্পনা ও নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত। অন্যদিকে, জনাব মালিহা গৃহীত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে ফ্লোর ইনচার্জ কর্মীদের যথাযথ নির্দেশনা ও পরামর্শ দেন। তাদের উভয়ের সম্মিলিত প্রয়াস ও দক্ষতায় প্রতিষ্ঠানটির মুনাফা ও ভাবমূর্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন আদর্শ ব্যবস্থাপকের বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হয়। উক্ত দক্ষতাগুলো ব্যবস্থাপনার প্রত্যেক স্তরেই কমবেশি প্রয়োজন। এমন না যে কোনো স্তরে দক্ষতার প্রয়োজন হলেও কোনো স্তরে প্রয়োজন নেই। তবে পার্থক্য হলো কোনো স্তরে কিছু দক্ষতা বেশি প্রয়োজন আবার কোনো স্তরে তা কম প্রয়োজন। তাই আমি মনে করি, উচ্চস্তরের ব্যবস্থাপনা এবং মধ্য স্তরের ব্যবস্থাপনার মধ্যকার ব্যবস্থাপকীয় দক্ষতার মৌলিক কোনো পার্থক্য নেই।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব শিহান ও জনাব মালিহার কাজের মধ্যে ব্যবস্থাপকীয় দক্ষতা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর