উদ্দীপকে যমুনা ব্যাংকে অফিসার নিয়োগে কোন উৎস ব্যবহৃত হয়েছে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যমুনা ব্যাংকে অফিসার নিয়োগে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহৃত হয়েছে। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যেমন- চাকরি সন্ধানী, শিক্ষাপ্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে যমুনা ব্যাংক সম্প্রতি অনলাইনের মাধ্যমে কিছু সংখ্যক স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিকে অফিসার হিসেবে নিয়োগ দেয়। তাদের প্রতিষ্ঠানে অনলাইনে নিয়োগ কার্যক্রমটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে যমুনা ব্যাংকে অফিসার নিয়োগে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহৃত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যমুনা ব্যাংকে অফিসার নিয়োগে কোন উৎস ব্যবহৃত হয়েছে। ব্যাখ্য…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর